এমএস ওয়ার্ডে বাংলা টাইপিং দক্ষতা অর্জনের জন্য সঠিক কৌশল ও নিয়ম জানা জরুরি। বাংলা টাইপিংয়ের জন্য বেশ কয়েকটি সফটওয়্যার রয়েছে। এখানে বাংলা টাইপিংয়ের কৌশলগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
বাংলা টাইপিংয়ের সফটওয়্যার নির্বাচন
বাংলা টাইপিংয়ের জন্য সঠিক সফটওয়্যার ও কীবোর্ড লেআউট নির্বাচন করতে হবে। সফটওয়্যার গুলো সংগ্রহ করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। সাধারণত নিচের সফটওয়্যারগুলো ব্যবহৃত হয়:
- বিজয় (Bijoy Keyboard): স্ট্যান্ডার্ড টাইপিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- অভ্র (Avro Keyboard): ফোনেটিক টাইপিংয়ের জন্য জনপ্রিয়।
- ইউনিজয় (Unijoy): ইউনিকোড সমর্থিত সহজ একটি লেআউট।
এমএস ওয়ার্ডে বিজয় কীবোর্ডে লেখার জন্য
- ফন্ট নির্বাচন করুন:
- টাইপিংয়ের আগে SutonnyMJ বা SolaimanLipi ফন্ট নির্বাচন করুন।
- এমএস ওয়ার্ডের হোম ট্যাবে গিয়ে ফন্ট পরিবর্তন করুন।
- ভাষা পরিবর্তন করুন:
- বাংলা টাইপিং করতে বিজয় কীবোর্ড একটিভ করুন (Ctrl + Alt + B)।
- টাইপিং শুরু করুন।
বিজয়ের ডিফল্ট শর্টকাট কী
- Ctrl + Alt + B: বিজয় কীবোর্ড একটিভ বা ডিএকটিভ ।
- Ctrl + Alt + V: বিজয় ইউনিকোড ও ANSI মোড পরিবর্তন।
