Alignment (অ্যালাইনমেন্ট)
Paragraph: Paragraph থেকে Alignment, Indentation, Line Spacing নির্ধারণ করা যায় Home অপশন সিলেক্ট অবস্থায় Paragraph কমান্ড গ্রুপের নিচে ডান পার্শ্বে কর্ণারে ক্লিক করলে Paragraph ডায়লগ বক্স আসবে।
Page Alignment (অ্যালাইনমেন্ট):
অ্যালাইনমেন্ট বলতে লেখার বিন্যাসকে বুঝায়। ডকুমেন্টের লেখাগুলো ডানে না বামে কোন দিকে সমান, কোন দিকে অসমান ইত্যাদি নির্ধারণ করতে হয় বিন্যাসের মাধ্যমে। বিন্যাস ৪(চার) প্রকার হয়ে থাকে। এ সকল নিয়ে আলোচনা করা হলো।
কোন ডকুমেন্টের লেখাগুলো বামে দিকে সমান এবং ডান দিকে অসমান রেখে সাজানোকে বাম বিন্যাস (Left Alignment) বলে।
অখবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+L প্রেস করলে লেখা বাম বিন্যাস হবে।
কোন ডকুমেন্টের লেখাগুলো ডান দিকে সমান এবং বাম দিকে অসমান রেখে সাজানোকে ডান বিন্যাস (Right Alignment) বলে।
অথবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+R প্রেস করলে লেখা ডানে বিন্যাস হবে।
কোন ডকুমেন্টের লেখাগুলো মধ্যে সমান এবং উভয় পার্শ্বে অসমান রেখে সাজানোকে মধ্য বিন্যাস (Center Alignment) বলে।
অথবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+E প্রেস করলে লেখা মধ্য বিন্যাস হবে।
কোন ডকুমেন্টের লেখাগুলো উভয় পার্শ্বে সমান রেখে সাজানোকে সম বিন্যাস (Justify) বলে।
অথবা, প্রয়োজনীয় লেখা সিলেক্ট করে Ctrl+J প্রেস করলে লেখা মধ্য বিন্যাস হবে।