Curriculum
Course: গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বোর্...
Login

Curriculum

গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া বোর্ড পরীক্ষার প্রশ্ন ব্যাংক

গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং - বিষয় কোড -৮১

0/7
Text lesson

গ্রাফিক ডিজাইন অ্য্যান্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং জানুয়ারি-জুন ২০২৪

সংক্ষিপ্ত প্রশ্ন (১ থেকে ১৩):

১। Filter-এর কাজ কী?
উত্তর: Filter-এর কাজ হলো ইমেজে বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করা, যেমন ব্লার, শার্পেন, ডিসটর্ট ইত্যাদি।

২। Photoshop image-এর কয়েকটি File format-এর নাম লেখ।
উত্তর: JPEG, PNG, PSD, TIFF, GIF।

৩। Canvas size কী?
উত্তর: Canvas size হলো ইমেজের কাজ করার জন্য নির্ধারিত এলাকা বা পৃষ্ঠার আকার।

৪। ভিডিও এডিটিং বলতে কী বোঝায়?
উত্তর: ভিডিও এডিটিং হলো ভিডিও ফুটেজ কাটা, জোড়া দেওয়া, ইফেক্ট যোগ করা এবং সাউন্ড এডিট করার প্রক্রিয়া।

৫। লেয়ার কি?
উত্তর: লেয়ার হলো ফটোশপে ইমেজের বিভিন্ন অংশ আলাদা আলাদা ভাবে এডিট করার জন্য ব্যবহৃত একটি স্তর।

৬। মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়?
উত্তর: মাল্টিমিডিয়া হলো টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং অ্যানিমেশন ইত্যাদির সমন্বয়ে তৈরি একটি ডিজিটাল কন্টেন্ট।

৭। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কী কাজ করা যায়?
উত্তর: ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ইমেজের একটি অংশ কপি করে অন্য অংশে পেস্ট করা যায়।

৮। Group object কী?
উত্তর: Group object হলো একাধিক অবজেক্টকে একসাথে গ্রুপ করে একই সাথে ম্যানিপুলেট করার সুবিধা দেওয়া।

৯। পরিমাপের দু’টি Units-এর নাম লেখ।
উত্তর: পিক্সেল (Pixel) এবং ইঞ্চি (Inch)।

১০। Magnifier tool-এ কয়টি অপশন থাকে?
উত্তর: Magnifier tool-এ সাধারণত ২টি অপশন থাকে – Zoom In এবং Zoom Out।

১১। Pixel কী?
উত্তর: Pixel হলো ইমেজের ক্ষুদ্রতম একক, যা একটি বিন্দুর মতো কাজ করে এবং এটি ইমেজের রেজোলিউশন নির্ধারণ করে।

১২। Vector ও Raster গ্রাফিক্স বলতে কী বোঝায়?
উত্তর: Vector গ্রাফিক্স হলো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দ্বারা তৈরি গ্রাফিক্স, যা স্কেল করলে কোয়ালিটি নষ্ট হয় না। Raster গ্রাফিক্স হলো পিক্সেল দ্বারা তৈরি গ্রাফিক্স, যা স্কেল করলে কোয়ালিটি নষ্ট হয়।

১৩। Eraser টুল কেন ব্যবহার করা হয়?
উত্তর: Eraser টুল ব্যবহার করে ইমেজের কোনো অংশ মুছে ফেলা হয়।


শূন্যস্থান পূরণ (১৪ থেকে ২৬):

১৪। DRI-এর পূর্ণরূপ …………………………………..।
উত্তর: Digital Radiography Imaging।

১৫। ফটোশপে Anchor point ………………………. প্রকার।
উত্তর: ২ প্রকার।

১৬। Graphics regulation-এর একক …………………..।
উত্তর: পিক্সেল (Pixel)।

১৭। Red কালার তৈরি হয় ………………… ও ম্যাজেন্টা কালারের সমন্বয়ে।
উত্তর: ইয়েলো (Yellow)।

১৮। Red, Green ও Blue কালারকে সংক্ষেপে ………………… বলা হয়।
উত্তর: RGB।

১৯। JPEG-এর পূর্ণরূপ হলো …………………………….।
উত্তর: Joint Photographic Experts Group।

২০। Path-এর জন্য ……………………….. টুল ব্যবহার করা হয়।
উত্তর: Pen Tool।

২১। গ্রাডিয়েন্ট …………………… প্রকার।
উত্তর: ২ প্রকার।

২২। Mesh tools-এর Shortcut …………………………।
উত্তর: U।

২৩। Ctrl + Shift + Z দিয়ে …………………………. হয়।
উত্তর: Redo হয়।

২৪। Print করার জন্য ………………………….. মুডে File save করতে হয়।
উত্তর: CMYK মুডে।

২৫। কোন ইমেজকে নির্বাচিত অংশকে ড্রাগ করে মুভ করে …………… টুল দিয়ে।
উত্তর: Move Tool দিয়ে।

২৬। ডিফল্ট স্ট্রোক কালার হিসেবে ……………………… রং ব্যবহার করা হয়।
উত্তর: কালো (Black)।


সত্য-মিথ্যা (২৭ থেকে ৩৮):

২৭। Color ও Text select করার জন্য Eye dropper tools ব্যবহার করা হয়।
উত্তর: সত্য (স)।

২৮। Polygon দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়।
উত্তর: সত্য (স)।

২৯। Transform করা হয় ইমেজ ছোট বড় করার জন্য।
উত্তর: সত্য (স)।

৩০। Illustrator-এর ডিফল্ট Art board হলো 8.5″×10″।
উত্তর: মিথ্যা (মি)।

৩১। Image বা Text কে প্রাণ সঞ্চালন করার জন্য Animation দেওয়া হয়।
উত্তর: সত্য (স)।

৩২। Shift + F5 হলো Inverse-এর একটি Shortcut।
উত্তর: মিথ্যা (মি)।

৩৩। Burn tools ব্যবহার করে ইমেজে কালার ইফেক্ট দেওয়া যায়।
উত্তর: সত্য (স)।

৩৪। Group object কে Ungroup করা যায় না।
উত্তর: মিথ্যা (মি)।

৩৫। Brush size বড় করা হয় Ctrl + + দিয়ে।
উত্তর: সত্য (স)।

৩৬। গ্রুপ আবজেক্টকে আনগ্রুপ করা যায়।
উত্তর: সত্য (স)।

৩৭। Step Backward-এর Shortcut হলো Shift + Ctrl + Z।
উত্তর: সত্য (স)।

৩৮। 0% Opacity কে Transparency বলে।
উত্তর: সত্য (স)।


এমসিকিউ (৩৯ থেকে ৫০):

৩৯। MP4 বলতে কী ধরনের ফাইলকে বোঝায়?
(ক) অডিও ফাইল
(খ) ভিডিও ফাইল

(গ) Zip ফাইল
(ঘ) কোনটিই নয়।

৪০। E-mail কী?
(ক) Electric mail
(খ) Express mail
(গ) Electronic mail

(ঘ) Excess mail.

৪১। ইলেস্ট্রেটর ডকুমেন্টে টুলবার না থাকলে কীভাবে তা আনতে হবে?
(ক) View > Show tools
(খ) Insert > Show tools
(গ) Window > Show tools

(ঘ) Edit > Show tools.

৪২। নিচের কোনটি Graphics software?
(ক) Adobe Photoshop

(খ) Quark express
(গ) Adobe illustrator

(ঘ) কোনটিই নয়।

৪৩। কাজ শেষে Photoshop থেকে বের হবার Command হলো?
(ক) Ctrl + O
(খ) File > Exit

(গ) ক ও খ উভয়টি
(ঘ) কোনটিই নয়।

৪৪। Photoshop-এর অঙ্গার পয়েন্ট কয়টি?
(ক) ৩টি
(খ) ৫টি
(গ) ৭টি
(ঘ) ৯টি

৪৫। Free transform-এর Shortcut কোনটি?
(ক) Ctrl + F
(খ) Ctrl + S
(গ) Ctrl + T

(ঘ) Alt + T.

৪৬। প্রতিটি লাইনের মাঝের ফাঁকা স্থানকে কী বলে?
(ক) কার্নিং
(খ) লিডিং

(গ) বেজ লাইন
(ঘ) ট্র্যাকিং।

৪৭। টুল বক্স থেকে টুল নির্বাচন করা যায় কতভাবে?
(ক) ২ ভাবে
(খ) ৩ ভাবে
(গ) ৪ ভাবে
(ঘ) ৫ ভাবে

৪৮। Illustrator-এর Brush palette-এ কত ধরনের Brush থাকে?
(ক) ২ ধরনের
(খ) ৩ ধরনের
(গ) ৪ ধরনের
(ঘ) ৫ ধরনের

৪৯। Image কে গ্রে স্কেলে পরিবর্তন করতে ব্যবহৃত হয়?
(ক) Path tool
(খ) Dodge tool
(গ) Sponge tool
(ঘ) Burn tool

৫০। Lock-এর কী বোর্ড কমান্ড হলো?
(ক) Ctrl + K
(খ) Alt + K
(গ) Ctrl + Alt + K
(ঘ) Ctrl + L


Translate into Bengali (৫১ থেকে ৫৩):

৫১। Who is the national poet of Bangladesh?
উত্তর: বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৫২। Where is the longest Sea Beach in the world?
উত্তর: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায়?
উত্তর: কক্সবাজার, বাংলাদেশ।

৫৩। When did Bangladesh get independence?
উত্তর: বাংলাদেশ কবে স্বাধীনতা অর্জন করে?
উত্তর: ১৯৭১ সালে।


Translate into English (৫৪ থেকে ৫৬):

৫৪। তিনি সুস্থ্য হয়ে উঠবেন।
উত্তর: He will recover.

৫৫। নদীটি কানায় কানায় পূর্ণ।
উত্তর: The river is full to the brim.

৫৬। সকাল থেকে যে স্কুলের সামনে বসে আছে।
উত্তর: He has been sitting in front of the school since morning.


Fill in the gaps (৫৭ থেকে ৬০):

৫৭। Time and tide ………… for none. (wait / waits)
উত্তর: waits.

৫৮। He is ………………. University student. (a / an)
উত্তর: a.

৫৯। Everybody ……………….. flowers. (Love / Loves)
উত্তর: Loves.

৬০। She is senior ………………. me. (to / with / of)
উত্তর: to.