কম্পিউটার অফিস এপ্লিকেশন (এপ্রিল-জুন/জানুয়ারি- জুন)পরীক্ষা-২০১৪

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৪

এপ্রিল-জুন/জানুয়ারি-  জুন ২০১৪      

[পরিক্ষার তারিখ ঃ ২০/ ০৬/ ২০১৪]

  • সঠিক উত্তরটি লেখ ঃ

১। নিচের কোনটি CPU এর অংশ নয় ?

(ক) ALU                (খ) MU

(গ) ROM               (ঘ) CU

উত্তর ঃ (গ) ROM

২। RAM একটি-

(ক) সেকেন্ডারি মেমরি                   (খ) স্থায়ী মেমরি          

(গ) অস্থায়ী মেমরি                 (ঘ) ফ্লাশ  মেমরি         

উত্তর ঃ (গ) অস্থায়ী মেমরি

৩। Copy-Gi কী বোর্ড কমান্ড কোনটি ?

(ক) Ctrl + C                    (খ) Ctrl + P

(গ) Ctrl + X                     (ঘ) Ctrl + K

উত্তর ঃ (ক) Ctrl + C     

৪। Undo- এর কী বোর্ড কমান্ড কোনটি ?

(ক) Ctrl + Z           (খ) Ctrl + V

(গ) Ctrl + C           (ঘ) Ctrl + P

উত্তর ঃ (ক) Ctrl + Z

৫। কোনটি Data base প্রোগ্রাম ?

(ক) Word perfect (খ) MS-Excel

(গ) MS-Word                 (ঘ) MS-Access     

উত্তর ঃ (ঘ) MS-Access 

৬। MS-Word-এর বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় -

(ক) Spell checker  (L)Thesaurus

(গ) Edit                           (ঘ) Grammer       

উত্তর ঃ (ক) Spell checker

৭। Print Preview কোন  Menu এর ভেতরে থাকে ?

(ক) File                 (খ) Edit

(গ) View               (ঘ) Tools

উত্তর ঃ (ক) File

৮। Mail merge-থাকে

(ক) Table-এ          (খ) Format-এ

(গ) Tools-এ                     (ঘ) Window-এ     

উত্তর ঃ (গ) Tools-এ     

৯। (111001)2-এর Hexa-Decimal-এ প্রকাশ-

(ক) E1                  (খ) 39

(গ) 3B                  (ঘ) 93

উত্তর ঃ (খ) 39

১০। বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে ?

(ক) ১৯৪৪            (খ) ১৯৬৪

(গ) ১৯৫১            (ঘ) ১৯৭১

উত্তর ঃ (খ) ১৯৬৪                        

  • বাক্যটি সত্য হলে “স এবং মিথ্যা হলে “মি লেখঃ

১১। কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাদারবোর্ড।

উত্তর ঃ ‘মি ’

১২। MS-Excel হচ্ছে একটি spread sheet analysis program ।

উত্তর ঃ ‘স’

১৩। (1001)2 সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে 11 হয়।

উত্তর ঃ ‘মি’

১৪। Computer-এর  virus একটি জীবাণু

উত্তর ঃ মি’

১৫। Folder-এর ভিতর  Fileও Folder উভয়ই থাকতে পারে।

উত্তর ঃ ‘স’

১৬। MS Word হল ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ

উত্তর ঃ ‘স’

১৭। Hard Disk একটি  processing ডিভাইস।

উত্তর ঃ ‘মি’

১৮। ইঙ্কজেট প্রিন্টার একটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

উত্তর ঃ ‘স’

১৯। Windows 7 একটি Application software।

উত্তর ঃ ‘মি’

২০। Pen drive-কে ফ্ল্যাশ মেমরি বলা হয়।

উত্তর ঃ ‘স’

  • সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ

২১। স্ক্যানার একটি .......... ডিভাইস।

উত্তর ঃ INPUT

২২। নাম্বার সিস্টেম ......... প্রকার।

উত্তর ঃ 4 (চার)

২৩। এক গিগাবাইট = .......... মেগাবাইট।

উত্তর ঃ 1024

২৪। Legal size কাগজের পরিমাপ হচ্ছে  ..........  ।

উত্তর ঃ 8 ইঞ্চি x 14 ইঞ্চি / দৈর্ঘ্য 14 ইঞ্চি এবং প্রস্থ ৪ ইঞ্চি

২৫। (13)10সংখ্যাটি বাইনারিতে রুপান্তর করলে  ........ হবে।

উত্তর ঃ (1101)2

২৬। একই চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ......... ব্যবহৃত হয়।

উত্তর ঃ Mail Merge

২৭। WWW-এর পূর্ণনাম .......... ।

উত্তর ঃ World Wide Web

২৮। Microsoft Powerpoint একটি........ ।

উত্তর ঃ Presentation সফ্‌টওয়্যার

২৯। Recycle Bin ফোল্ডারে ........ ফাইল জমা থাকে ।

উত্তর ঃ Delete কৃত

৩০। সিডি রম একটি ........ ডিভাইস ।

উত্তর ঃ Storage

  • অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

৩১। Bit কী ?

উত্তর ঃ বিট : বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শূন্য) এবং ১(এক) কে বিট বলে ।

৩২। Operating system বলতে কী বোঝায় ?

উত্তর ঃ অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে ।

৩৩। OMR কী ?

উত্তর ঃ OMR-এর পূর্ণরূপ হলো Optical Mark Reader.

৩৪।  এম এস এক্সেল কী ?

উত্তর ঃ এম এস এক্সেল হচ্ছে স্পেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম ।

৩৫। চারটি Input Device এর নাম লেখ ?

উত্তর ঃ (i) Key board (ii) Mouse (iii) Scanner (iv) Joystick

৩৬। BIOS কী ?

উত্তর ঃ Basic Input Output System

৩৭।  Anti-Virus সফ্‌টওয়্যারের কাজ কী ?

উত্তর ঃ Anti-Virus হল কম্পিউটরের ভাইরাস প্রতিষেধক। কম্পিউটরের প্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ । বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায় ।

৩৮। Data base বলতে কী বোঝায় ?

উত্তর ঃ শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেস । অথবা,ডাটা বেস বলতে তথ্যের সমাবেশ বা ভাণ্ডারকে বুঝায়।পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয়।

৩৯। Email অ্যাড্রেসের গঠন লিখ।

উত্তর ঃ ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস।অর্থাৎ এক নামে শুধু একটি মাএ ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয় । ই-মেইল অ্যাড্রেস সাধারণ গঠন হলো:<Userid> @ Domain name>. । প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে । অংশ দুইটির মাঝে সেপারেটর হিসাবে একটি@ (cat sign) ব্যবহৃত হয়।

৪০। Pen drive কে I/O ডিভাইস বলা হয় কেন?

উত্তর ঃ পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহোয্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়,বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুট কাজ করে। এ কারণে Pen drive কে I/O ডিভাইস বলা।

Translate into English:

৪১।সূর্য পূর্ব দিকে উঠে?

উত্তর ঃ The sun rises in the east.

৪২। তোমার মাতার নাম কী ?

উত্তর ঃ What is your mother’s name ?

৪৩। আমার আব্বা একজন গবির লোক।

উত্তর ঃ My father is a poor man.

৪৪। তোমার নাম কী ?

উত্তর ঃ What is your name ?

৪৫। ঢাকা বাংলাদেশের রাজধানী ।

উত্তর ঃ Dhaka is the capital of Bangladesh.

  • Fill in the blanks :

৪৬। He is ...... honest man.

উত্তর ঃ an

৪৭। Bangladesh become independent in .......

উত্তর ঃ 1971

৪৮। You....... do it easily.

উত্তর ঃ can

৪৯। Swimming ...... a good exercise.

উত্তর ঃ is

৫০। The ..... play football.

উত্তর ঃ boys